Sobaache

আমাদের সম্পর্কে

Sobaache বাংলাদেশ থেকে YouTube Premium, ChatGPT, Netflix, Canva-র মতো প্রিমিয়াম সাবস্ক্রিপশন টাকায় কেনার জায়গা। ডুয়াল কারেন্সি কার্ড বা পাসপোর্ট লাগে না; bKash, Nagad বা Rocket-এ টাকা দিলেই হয়।

সব সার্ভিস

কী বিক্রি করি

শেয়ার্ড মানে আমাদের কেনা অ্যাকাউন্ট কয়েকজনে মিলে ব্যবহার: দাম সবচেয়ে কম, নিজের আলাদা প্রোফাইল থাকে, তবে লিমিট সবার মধ্যে ভাগ হয় (যেমন Netflix, ChatGPT)। পার্সোনাল মানে সাবস্ক্রিপশনের পুরো কোটা শুধু আপনার: আপনার নিজের ইমেইল ফ্যামিলি বা টিমে যোগ হয় (যেমন YouTube Premium, Spotify), অথবা পুরো সাবস্ক্রিপশন আপনার নিজের অ্যাকাউন্টে বা আমাদের খোলা নতুন অ্যাকাউন্টে চালু করে দিই। টপ-আপ যায় আপনার username বা Player ID-তে।

কীভাবে কাজ করে

bKash, Nagad বা Rocket-এ Send Money করে অর্ডার ফর্মে TrxID দিন। অনলাইন পেমেন্ট চালু থাকলে গেটওয়ের পেজে সরাসরি দেওয়া যায়, তখন TrxID লাগে না।

TrxID মিলিয়ে দেখার পর চালু করি, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে, সর্বোচ্চ 24 ঘণ্টায়। চালু হলে WhatsApp-এ জানাই, আর লগইন তথ্য বা ইনভাইটের খবর আপনার অ্যাকাউন্ট পেজে দেখায়।

নিজে থেকে রিনিউ হয় না। শেষের আগে WhatsApp আর ইমেইলে মনে করিয়ে দিই; আবার টাকা দিলে আগের সাবস্ক্রিপশনেই মেয়াদ যোগ হয়।

যা জেনে রাখা ভালো

Sobaache কি Netflix বা ChatGPT-এর অফিসিয়াল বিক্রেতা? না। আমরা কোনো ব্র্যান্ডের অফিসিয়াল বিক্রেতা বা অংশীদার নই; নিজেদের কেনা সাবস্ক্রিপশনের সিট ভাগ করে দিই, বা আপনার হয়ে সাবস্ক্রিপশন কিনে দিই। নাম আর লোগো তাদের নিজ নিজ মালিকের।

টাকা ফেরত পাওয়া যায়? পেমেন্ট মেলার পর 24 ঘণ্টায় চালু করতে না পারলে পুরো টাকা ফেরত। চালুর পর আমাদের দিকের সমস্যায় 48 ঘণ্টার বেশি ব্যবহার করতে না পারলে বাকি দিনের হিসাবে ফেরত। বিস্তারিত শর্তাবলি-তে।

যোগাযোগ

এই বিষয়ে কোনো প্রশ্ন, অভিযোগ বা অনুরোধ থাকলে আমাদের WhatsApp করুন। সাধারণত 24 ঘণ্টার মধ্যে উত্তর দিই।

আরও দেখুন: প্রাইভেসি পলিসি · শর্তাবলি